শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: টালিউড মডেল-অভিনেত্রী মানসী সেনগুপ্তকে এবার বড়পর্দায় দেখা যাচ্ছে খলনায়িকা হিসেবে। শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে এসকে মুভিজ প্রযোজিত ছবি ‘চালবাজ’। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এ ছবিতেই নায়ক শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর খলনায়িকার চরিত্রে রয়েছেন মানসী। খবর এবেলার।
এ বিষয়ে মানসী বলেন, এই ছবিতে কাজ করে আমার খুব ভাল লেগেছে। শাকিব খুব ভালো একজন মানুষ। আর এই ছবিটা আমার কাছে সামহাউ খুব লাকি। এই ছবির পরেই আমি বেশ কিছু ভাল কাজের অফার পেয়েছি। তাই এটি খুবই স্পেশাল আমার কাছে। ছবিতে আমার ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছে সাগ্নিক দা। তিনিও আমাকে খুব সাহায্য করেছেন।
তবে একটা আপসোসের কথা জানান মানসী। সেটা হলো, শাকিব খানের সঙ্গে এতোদিন শ্যুটিং করার পরেও একটা সেলফি তোলা হয়নি। আশা করা যায় খুব শিগগরিরই সেই ইচ্ছে পূরণ হবে তার।