শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

রুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম

রাবি প্রতিনিধি॥ দীর্ঘ প্রতিক্ষার পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ।

সোমবার বিকালে শিক্ষা মন্ত্রাণালয়ের পাঠানো এক প্রজ্ঞাপণে তাকে রুয়েট উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোশারফ হোসেন।

সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সদ্য নিয়োগ প্রাপ্ত উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন।

রেজিস্ট্রার মোশারফ হোসেন বলেন, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আপাচার্য আব্দুল হামিদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখকে আগামী ৪ বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com