সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রাণীশংকৈল শিক্ষক ইসমাইল হোসেনের বিদায় সংবর্ধনা

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে কলেজের হলরুমে বর্ণাঢ্য আয়োজনে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান ও যুববিভাগের নেতা মোকাররম হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য আলাউদ্দিন, সাবেক কাউন্সিলর রুহুল আমীন, বিএনপির সহসভাপতি শাহাদাত আলী এবং পৌর সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ইসমাইল হোসেন দীর্ঘ শিক্ষকতা জীবনে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি হাজারো শিক্ষার্থীর জীবনে আলোর দিশা দেখিয়েছেন। তাঁর অবসর শিক্ষা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

বিদায়ী বক্তব্যে ইসমাইল হোসেন সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com