সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

জামালপুরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদরাসা প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছাইদুর রহমান (৪৫)কে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

৪ মে (সোমবার) উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়। সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের জুরান আলী মিস্ত্রির ছেলে। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের লংকার গ্রামের দিনমুজুর আঃ খালেকের মেয়ে মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টার করে। এ সময় দরজা বাতাসে খুলে যাওয়ায় ওই শিক্ষক আতকে উঠে। এ সুযোগে শিক্ষার্থী দৌড়ে বের হয়ে যায়। বিষয়টি তার মাকে বলে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা ৩ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে তাকে আটক করে পুলিশ।

দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, শিক্ষার্থীর বাবার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com