মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

রাণীশংকৈলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ, সহকারী শিক্ষক শরিফ, কামরুল হুদাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে গাছের চারা রোপণ করা হয়। পরে কুলিক নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া সাইবার ফোর্সের আয়োজনে ফ্রি ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com