মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ সারা দেশেরে ন্যায় জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসলামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের জন্য আত্মমর্যাদাশীল জাতি গড়ে তুলেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশে গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যাঁরা প্রণোৎসর্গ করেছেন। বিএনপির অপর নাম একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার সংগ্রাম। দেশের জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। সেই লক্ষ্যেই বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে চলছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি একেএম শহিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান,উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।