মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বিএনপিকে গণতন্ত্রের প্রহরী হিসেবে রেখে গেছেন জিয়াউর রহমান—খন্দকার আবু আশফাক

বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

শুভাশীষ গোস্বামী:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, বিএনপিকে গণতন্ত্রের প্রহরী হিসেবে প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিগত ৪৮ বছর সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রয়াত বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে চলছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন।

উপজেলা সদর থেকে বাগমারা হাই স্কুলের সামনে পথসভা করে। এ সময় নেতা-কর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। শোভাযাত্রায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

পুকুরে মাছের পোনা অবমুক্ত করছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক

শোভাযাত্রা শেষে নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে আনন্দ প্রকাশ করে নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে চলেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু দলীয় নেতা-কর্মীদের জন্য আনন্দের দিন নয়, এটি দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ধারার ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ দিন। পরে তিনি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইছামতি নদী ও থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

বিএনপির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়

এদিকে বিকেলে দোহারের কালেমা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।

আনন্দ শোভাযাত্রায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, সহসভাপতি আবু শফিক খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার আহমেদ, লিটু হাসান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাবেক ভিপি এমআর আকবর,যুবদল উপজেলা সভাপতি পবন মাহমুদ এবং মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com