শনিবার, ২০ Jun ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ডেস্কঃ রাজধানীর রাজারবাগের শহীদবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা করোনাভাইরাস শনাক্তের কিট উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে অভিযান চালিয়ে করোনাভাইরাস শনাক্তের ৩০০ পিস অবৈধ কিট উদ্ধার করা হয়। এসব কিট দেশের বিভিন্ন জেলা শহরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হচ্ছিল বলে জানায় র্যাব।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি ছাড়া এই প্রতিষ্ঠানটি কিট সংগ্রহ করেছিল, যা তারা কোনোভাবে করতে পারে না। সবচেয়ে বড় বিষয়, এই কিটের কোনও কোয়ালিটি নেই।
তারপরও তারা এসব কিট সাপ্লাই দিচ্ছে, যেটা সাধারণ মানুষের জন্য জীবনহানিকর। এসময় তিনজনকে আটক করা হয়। যাদের প্রত্যেককে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা এবং এক বছর ৯ মাস করে জেল দেওয়া হয়েছে।
এসব কিট বিভিন্ন হাসপাতালে সাপ্লাই দেওয়া হতো জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, তারা এসব কিট জেলা-উপজেলা শহরে শুধু ব্যবসায়ী হিসেবে বেশি দামে বিক্রি করতো ।
তাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল ছিল, যেটা ডিএইচএল-এর মাধ্যমে কোনও রকম অনুমতি ছাড়া অবৈধ উপায়ে আমদানি করেছে। আমরা সন্দেহ করছি, তারা এগুলো দেশেই নকলভাবে বানিয়েছে কিনা।’