শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, একুশের কন্ঠঃ হত্যার উদ্দেশ্যে হামলা সংক্রান্ত নাশকতা ও পুলিশের কাজে বাধাদান মামলায় চার নাশকতাকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন- ২৪ নং ওয়ার্ড, লালবাগ থানা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাহাতুল ইসলাম (৫৫) ও জিন্নাতুল ইসলাম মজুমদার (৪৪)। শাহ্ আলম গোলাপ (৪৫), মো. শামছুল ইসলাম (৪৬),
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
শুক্রবার র্যাব-১০ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন।
এ ছাড়া তারা আগে রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে আগুন দেওয়াসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে জানা যায়।