শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
রাজধানীর বিজয় সরণি সড়ক সেনা চৌকি। অনলাইন প্রতিবেদক:: আজ বৃহস্পতিবারও (২৫ জুলাই) রাজধানী ঢাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায়ও কারফিউ শিথিলের ঘোষণা দেয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত মঙ্গলবার জানিয়েছিলেন যে ‘বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলবে। তবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ ছাড়া বাকি জেলাগুলোর কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রোববার (২১ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটি ছিল। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা পাঁচ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে সরকারি ও বেসরকারি অফিস।
তবে, সকাল ৯টার পরিবর্তে অফিস শুরু হচ্ছে সকাল ১১টা থেকে এবং বিকেল ৫টার পরিবর্তে অফিস চলে বিকেল ৩টা পর্যন্ত।
জরুরি পরিষেবাসহ গণমাধ্যম কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে। এছাড়া, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট কারফিউয়ের আওতামুক্ত রাখা হয়েছে। এসব যাত্রীদের বিমানের টিকেট সঙ্গে রাখতে বলা হয়েছে।