শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক::

অনিবার্য কারণে আগামীকাল রবিবারের (৪ অক্টোবর) অষ্টম শ্রেণির ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ (জেএসসি) ও ‘জুনিয়র দাখিল সার্টিফিকেট’ (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার জেএসসি-জেডিসিতে যেসব পরীক্ষা ছিল, তা আগামী শুক্রবার নেওয়া হবে। সেদিন সকাল নয়টা থেকে পরীক্ষা নেয়া হবে।

গত বৃহস্পতিবার শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। সারাদেশে এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র। এবার ছাত্রীর সংখ্যা বেড়েছে ২ লাখ ২২ হাজার ৮৬৯ জন। ১৫ নভেম্বর পর্যন্ত দুই হাজার ৯০৩টি কেন্দ্রে পরীক্ষা নিচ্ছে তারা।

কিন্তু পরীক্ষা শুরুর প্রথম দিনেই সারা দেশে ৪৩ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর প্রথম দিন বহিষ্কার করা হয় ১৯ জন পরীক্ষার্থীকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com