শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

রণবীর-দীপিকার বিয়ে নভেম্বরেই?

বিনোদন ডেস্ক:: বিয়ের কি ধুম পড়ল বলিউড পাড়ায়! তা না হলে একের পর এক এ নিয়ে খবরই বা মিলছে কেন! সোনম কাপুরের বিয়ের দিনক্ষণ যখন চূড়ান্ত তখনই জানা গেল গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তারকা জুটি রনবীর সিং আর দীপিকা পাডুকোনও।

আগামী নভেম্বরই নাকি তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।

সব জল্পনার অবসান ঘটিয়ে ৮ মে সোনম কাপুর এবং আনন্দ আহুজার চার হাত এক হতে যাচ্ছে। এরই মধ্যে রণবীর-দীপিকার খবরটাও নতুন মাত্রা যোগ করেছে।

চুটিয়ে বেশ অনেক দিন ধরেই প্রেম করছেন এই দুই তারকা। তাদের বিয়ে নিয়েও কম জল ঘোলা হয়নি। অবশ্য কখনও মুখ খোলেননি কেউই।

তবে এবার বেরিয়ে এসেছে চেপে রাখা ‘সুখকর’ সংবাদটি। দীপিকার পরিবারের একাধিক ঘনিষ্ঠ সূত্রই জানিয়েছে সে খবর।

সূত্র বলছে, সম্প্রতি দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের দিনক্ষণ মোটামুটি ঠিক হয়েছে। নভেম্বরই চূড়ান্ত মাস হলেও তারিখ জানানো হয়নি এখনও।

বিয়ে উপলক্ষে এরই মধ্যে দীপিকার পরিবারের সদস্যদের ওই সময় কোনও ধরনের ছুটিতে কোথাও না যাওয়ার জন্যও রণবীরের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে।

বেশ অনেকদিন ধরেই ঘনিষ্ঠ এই দুই তারকা। মাঝে মধ্যে বিয়ের গুজবও রটেছে। তবে এবার বোধহয় সত্যি সত্যিই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন তারা।

টাইমস অব ইন্ডিয়া বলছে, নিতান্তই দুই পরিবারের সদস্য ছাড়া আর কাউকেই তাদের বিয়ের অনুষ্ঠানে রাখার পরিকল্পনা নেই রণবীর-দীপিকার।

বিবাহোত্তর সংবর্ধনার দুটি অনুষ্ঠান করা হবে ভারতে। এর মধ্যে একটির পরিকল্পনা রয়েছে মুম্বাইয়ে। আপাতত এইটুকুই খবর পাওয়া যাচ্ছে বলিউডের এই জনপ্রিয় জুটির।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com