সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক:: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতার বদলে দেশটির ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। খবর অ্যাক্সিওসের।
প্রতিবেদন অনুযায়ী, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন আশ্বাস দিতে পারে। এর বদলে যুক্তরাষ্ট্র ইরানের জব্দ সম্পদ ছাড় এবং তেল রপ্তানির সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা করবে।
চুক্তিতে হরমুজ প্রণালি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য খোলা রাখার বিষয়ও রয়েছে।
এছাড়া লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাত বন্ধের বিষয়েও আলোচনা হয়েছে।
তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।