শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত আজ

আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।

অনলাইন  ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে বন্ধ দেশের রেল যোগাযোগ ব্যবস্থা। তবে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও চালু রয়েছে মালবাহী ও তেলবাহী ট্রেন।

এ বিষয়ে জানিয়েছে রেলের পশ্চিমাঞ্চরের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম, মালবাহী ও তেলবাহী ট্রেন চলাচল চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীাদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করলে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এছাড়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। এবং ২১, ২২ ও ২৩ জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এ সময়ে দূরপাল্লার বাস চালাতে মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল কর্তৃপক্ষকে বলা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com