রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার।
আগামী ২ বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে কর্মরত সরকারের সচিব আনিছুর রহমান মিয়া চুক্তি বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শহর উন্নয়ন আইন ১৯৫৩ এর ধারা ৪(২) অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী আগামী ২ বছর মেয়াদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।