শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

মৃত্যুর দায় কার?

কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রায় আড়াইশ ব্যক্তির মৃত্যু ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং কিছু বুদ্ধিজীবী সুশীলদের মুখ থেকে বলা হচ্ছে যে, এসবের জন্য পুলিশ দায়ী। কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রায় আড়াইশ ব্যক্তির মৃত্যু ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক॥ কোটা সংস্কার আন্দোলনে এখন পর্যন্ত প্রায় আড়াইশ ব্যক্তির মৃত্যু ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং কিছু বুদ্ধিজীবী সুশীলদের মুখ থেকে বলা হচ্ছে যে, এসবের জন্য পুলিশ দায়ী। পুলিশ নির্বিচারে গুলি করে আন্দোলনকারীদের দমানোর চেষ্টা করছে।

অনুসন্ধানে পাওয়া গেছে, যে মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মাত্র কয়েকটির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। বাকি মৃত্যুগুলো হয়েছে অজ্ঞাতনামাদের গুলিতে। এই সমস্ত মৃত্যুগুলোর জন্য কারা দায়ী তা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

কোটা সংস্কার আন্দোলনের সবচেয়ে বড় মৃত্যুর ঘটনা ঘটেছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের। তার ২৩ বছর বয়স ছিল। আবু সাঈদের মৃত্যুর জন্য পুলিশই দায়ী৷ এটা অনস্বীকার্য এবং সেই মৃত্যুর কারণে ইতোমধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হচ্ছে।

গোটা আন্দোলনে সবচেয়ে হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা আব্দুল আহাদ। চার বছর বয়সেই তিনি যাত্রাবাড়ীতে মৃত্যুবরণ করেন। তিনি বাবার কোলে ব্যালকনিতে ছিলেন। এই অবস্থায় তার মৃত্যু ঘটেছে। এই আব্দুল আহাদের মৃত্যুর বিষয়ে অনুসন্ধান করে দেখা গেছে যে আচমকা একটি গুলি এসে তাকে বিদ্ধ করে। এই গুলিটি পুলিশের গুলি নয় এই সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। তাহলে কারা গুলি করলো? আন্দোলনকারীরা পুলিশকে বিভ্রান্ত করতে এবং আওয়ামী লীগকে দমাতে নির্বিচারে গুলি করেছিল সে রকম একটি গুলি আব্দুল আহাদ নামে এই শিশুটিকে বিদ্ধ করেছিল বলেই প্রতীয়মান হচ্ছে।

সিলেটে আবু তাহের নামে ৩৫ বছরের সাংবাদিক মারা গেছেন। সেখানে দেখা গেছে যে মন্দিরবাজার এলাকায় সহিংসতায় তিনি মারা যান। এই মৃত্যু হয়েছে আন্দোলনকারীদের আঘাতে।

কক্সবাজারে আহসান হাবিব নামে একজন বেসরকারি চাকরিজীবী মৃত্যুবরণ করেন। তার মৃত্যু হয় গলায় গুলি লেগে। এই গুলিটি রাবার বুলেট নয় বা পুলিশের বুলেট নয়। অর্থাৎ যারা আন্দোলনের ভেতরে ঢুকেছিল সন্ত্রাসী হিসেবে তারাই এই হত্যাকাণ্ডের জন্য দায়ী।

আরাফাত ইসলাম আকাশ ১৬ বছর বয়সী তিনি একজন ফল বিক্রেতা ছিলেন। যাত্রাবাড়ীতে বুলেট বিদ্ধ হয়ে তিনি মারা যান। এটিও পুলিশের বুলেট নয়। আকরাম খান রাব্বি তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে কেয়ার টেয়ারে দায়িত্ব পালন করেন। তিনি পেটের মধ্যে গুলিবিদ্ধ হন। এখন পর্যন্ত তথ্য বলছে যে, তার গুলিও পুলিশের গুলি নয়।

এভাবে বিভিন্ন গুলিবিদ্ধ ঘটনাগুলোকে বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, অধিকাংশ গুলিই হয়েছে তৃতীয় পক্ষের। যে সমস্ত গুলিগুলো পুলিশের নয়। পুলিশের গুলির ধরন আলাদা। পুলিশের গুলি সরকারি বুলেট এবং সেটির একটি পরিচয় আছে। যে কোনও ব্যালিস্টিক টেস্টে প্রমাণ পাওয়া যাবে যে কোন গুলিটি পুলিশের, কোন গুলিটি অন্য কারও। এই আন্দোলনে একটা পর্যায় বিশেষ করে ১৮ এবং ১৯ জুলাই প্রচুর পরিমাণ সশস্ত্র ব্যক্তিদেরকে মাঠে নামানো হয়েছিল, যাদেরকে জামায়াত-শিবির এবং ছাত্রদলের ক্যাডার হিসেবে মনে করা হয়। এছাড়াও পেশাদার কিছু সন্ত্রাসীও মাঠে নেমেছিল।

এখন নির্মোহ তদন্ত দরকার কার গুলিতে কে মারা গেল। শুধুমাত্র পুলিশের গুলিতে সবাই মারা গেছে এই দায় চাপিয়ে পুরো ঘটনাকে সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এজন্য দ্রুত নির্মোহ তদন্ত দরকার। প্রত্যেকটি হত্যাকাণ্ডের পোস্টমর্টেম রিপোর্ট দরকার। দরকার বুলেটের ব্যালিস্টিক টেস্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com