রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

​নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানে অংশ নিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com