বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : আট গ্রুপে ১২৭ জন খেলোয়াড়দের অংশগ্রহনে শুরু হয়েছে মুজিববর্ষ উর্মি গ্রুপ স্কোয়াশ প্রতিযোগিতা।
গুলশান ক্লাব, আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, চট্টগ্রাম ক্লাব এবং বিএএফ শাহিন স্কুলে একযোগে শুরু হয়েছে সাতদিন ব্যাপী এই টুর্নামেন্ট। প্রতিযোগিতার গ্রুপগুলো হলো- উন্মুক্ত পুরুষ (সুপার ডিভিশন), উন্মুক্ত নারী, প্রথম বিভাগ (পুরুষ), মার্কার, ক্লাব সদস্য, অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৯ পুরুষ ও নারী।
এর আগে গুলশান ক্লাবের প্রতিযোগতার উদ্বোধন করেন গুলশান ক্লাবের সভাপতি ক্যাপ্টেন সাইদুর রহমান, উর্মি গ্রুপের চেয়অরম্যান ইফতেখার আলম ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম এছাড়া ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা ছাড়াও করোনা সংক্রমন প্রতিরোধে গুলশান-বনানী চত্বরে মাস্ক বিতরন করেন ফেডারেশনের কর্মকর্তারা।