শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::
রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন নেছার বিরুদ্ধে প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষা বিভাগ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি বরাবর এমন অভিযোগ জমা দিয়েছেন কলেজটির শিক্ষক-কর্মচারীরা।
অভিযোগে বলা হয়, লুৎফুন নেছা কোনো নিয়োগ ছাড়াই ১১ বছর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে আছেন। সিন্ডিকেটের মাধ্যমে বেতন, ভর্তি ও ফরম পূরণ খাতে আসা অর্থের ৬৮ লাখ ৮১ হাজার ৩৬৩ টাকা নিজের পকেটে নেন তিনি।
এর বাইরেও কলেজে শিক্ষক নিয়োগ, ইনকোর্স বাণিজ্য, প্রশাসনিক খাত এবং সরকারের সচিব, বোর্ডের অফিসার ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের উপহার দেয়ার নামে ভুয়া ভাউচার করে লুৎফুন নেছা বছরে অর্ধ লক্ষাধিক টাকা আত্মসাৎ করেন।
অনিয়ম সংক্রান্ত কাগজপত্র ঘেটে দেখা গেছে, লুৎফুন নেছা নয়-ছয় করে বছরে ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৮৩৫ টাকা পকেটে পুরেছেন। এভাবে ১১ বছরে তিনি ৭ কোটি ৭৬ লাখ ৪৩ হাজার ৪২২ টাকারও বেশি আত্মসাৎ করেছেন।