শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধ মামলায় শামসুল হকের সাজা কমে ১০ বছর

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ অনলাইন:: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের শামসুল হকের আমৃত্যু কারাদণ্ড থেকে কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।

শামসুল হকের খালাস চেয়ে করা আপিলের চূড়ান্ত শুনানি শেষে মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে এ বিষয়ে রায় ঘোষণার জন্য ৭ নভেম্বর দিন ধার্য ছিল। পরে রায়ের দিন পিছিয়ে ১৪ নভেম্বর দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পরে আইন অনুযায়ী সময়ের মধ্যে আপিল করেন শামসুল হক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও লাশ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com