শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মহাখালী রেলপথ অবরোধ, ট্রেন ও যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলী‌গের হামলার প্রতিবাদে রাজধানীর মহাখালী এলাকায় রেলপথ অব‌রোধ ক‌রে‌ছেন শিক্ষার্থীরা । এতে ঢাকার কমলাপুর রেলস্টেশন থে‌কে দুপুর ১টা ৪২ মি‌নি‌টে ট্রেন চলাচল বন্ধ হ‌য়ে যায় । শুধু পদ্মা রেল সং‌যো‌গে ট্রেন চল‌ছে। অন‌্যান‌্য রু‌টে রাজধানীর স‌ঙ্গে সারা‌দে‌শের ‌রেল যোগা‌যোগ বন্ধ র‌য়ে‌ছে। এছাড়া রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে ।

রে‌লও‌য়ের প‌রিচালক না‌হিদ হাসান খান সমকাল‌কে বলে‌ন, রেলপথ বন্ধ থাকায় তেজগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় দু‌টি ট্রেন আট‌কে র‌য়ে‌ছে । এতে কমলাপুর থে‌কে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে । দুপু‌রের দি‌কে খুব বে‌শি ট্রেন চ‌লে না । তাই কমলাপু‌রে আটকাপড়া ট্রেনের সংখ‌্যা বে‌শি নয়। দুই এক‌টি হ‌তে পা‌রে ।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে মহাখালী রেল‌গেইট অবরোধ ক‌রেন আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । দুপুর সোয়া ১টার দি‌কে সেখা‌নে দু‌টি ট্রেন আট‌কে দেন তারা ।

ঢাকার রেলভবন জা‌নি‌য়ে‌ছে, কমলাপুর অভিমুখী সিল্ক‌সি‌টি এবং রাজশাহী বনলতা এক্স‌প্রেস আটকা প‌ড়েছে। শিক্ষার্থীদের অবরোধে মহাখালী রেলগেট সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com