রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনামঃ
গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু ৬, ভর্তি ১৫৬১ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে—তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে: ডা. জুবাইদা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী জামালপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু আমেরিকানরা সত্যিই যোদ্ধা হলে আমাদের বীর বাহিনীর মুখোমুখি হোক: মাসুদ পেজেশকিয়ান ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, বাকিদের খোঁজে অভিযান চলছে

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল শুরু

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় বিমান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: পুনরায় খুলে দেয়া হয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমার পথ। এতে এই অঞ্চলের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার পর থেকে বিমান চলাচল শুরু হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে এমন তথ্য দেওয়া হয়েছে।

এর আগে, গতকাল (২৩ জুন) বাহরাইন চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন।

এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার কথা জানায় ওই দেশগুলো। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

এই প্রেক্ষাপটে নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হয়।

এ ছাড়া, ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতার জন্য যাত্রীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সূত্র : এএফপি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com