শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি।

অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২১ এপ্রিল তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

২০১৩ সালে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে বিচারের সময় তাদের আইনজীবী ছিলেন রাজ্জাক। ২০১৩ সালের ১৮ ডিসেম্বর দেশ ছাড়ার আগে তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।

লন্ডনে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করেন। ওই সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদত্যাগ এবং জামায়াতে ইসলামীতে সংস্কারের পক্ষে তার খোলামেলা বিবৃতি দলটির বিভিন্ন স্তরে বেশ নাড়া দিয়েছিল।

পরে তিনি নতুন দল আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন। গত বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গত বছরের ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com