শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

আন্দালিব রহমান পার্থ

নিজস্ব প্রতিবেদক:: কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে বুধবার রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এরইমধ্যে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com