শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

বিয়ের মেহেদী নিয়েই লালগালিচায় সোনম

বিনোদন ডেস্ক:: ৩২ বছর বয়সী বলিউড অভিনেত্রী সোনম কাপুরের হাতে বিয়ের মেহেদী এখনো মুছে যায়নি। সেই মেহেদী রাঙা হাত নিয়েই সদর্পেই লালগালিচায় হেঁটেছেন সোনম। বরাবরের মতো এ বছরও দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাইয়ের পর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন সোনম কাপুর।

কানের লালগালিচায় সোনম পরেছেন রালফ ও বুশোর ডিজাইন করা অফ হোয়াইট রঙের গাউন। বোল্ড লুকে তাকে দেখাচ্ছিন পরীর মতো। তার লুকে মুগ্ধ হয়েছেন আগত অতিথিরা।

সোনমের সঙ্গে একই দিন কানের লালগালিচায় হাঁটেন পাকিস্তানের প্রধানসারির অভিনেত্রী মাহিরা খান। কাজ করার সূত্রে বলিউডেও বেশ পরিচিত আছে মাহিরার। কানেও সোনম-মাহিরা দু’জনকে পাওয়া গেছে বেশ ফুরফুরে মেজাজে। ২০১১ সালে প্রথমবার কানের লালগালিচায় পা রাখেন সোনম কাপুর। এ নিয়ে সপ্তমবার দেখা গেল তাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com