রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে দামি অভিনেতার তালিকা প্রকাশ

বিনোদন ডেস্ক::

টানা দ্বিতীয়বারের মতো সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েছেন ‘দ্য রক’ খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন। মার্কিন-কানাডীয় এ অভিনেতা নেটফ্লিক্স থ্রিলার রেড নোটিশের জন্য ২৩.৫ মিলিয়ন ডলার নিয়েছেন।

পাশাপাশি ২০১৯ সালের ১ জুন ২০২০ সালের ১ জুনের মধ্যে ৮৭.৫ মিলিয়ন ডলার অর্জন করেছেন বলে জানা গেছে। এছাড়াও ‘প্রজেক্ট রক’ নামক তার নিজস্ব মারচেন্ডাইজ থেকেও বহু টাকা আয় করেন জনপ্রিয় এই রেসলার।

ফোর্বসের পুরুষ ক্যাটাগরির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জনসনের রেড নোটিশ সহ-অভিনেতা রায়ান রেনল্ডস। ৭১.৫ মিলিয়ন ডলার আয় করে রকের পরেই রয়েছেন তিনি।

তালিকার তৃতীয় স্থানে আছেন অভিনেতা ও প্রযোজক মার্ক ওয়াহলবার্গ। তিনি ৫৮ মিলিয়ন ডলার আয় করেছেন। বেন আফ্লেক চতুর্থ এবং ভিন ডিজেল রয়েছেন পঞ্চম স্থানে।

অপরদিকে ৪৮.৫ মিলিয়ন নিয়ে বলিউডের সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতা অক্ষয় কুমার রয়েছেন এই তালিকায় ৬ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com