শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:: ‘দা-বাং’ ট্যুরে গিয়েছেন সালমান খানের সঙ্গে। বর্তমানে মার্কিন মুলুকে রয়েছে সালমানের ‘দা-বাং’ টিম। কিন্তু, সেখানে গিয়েই নিজেদের মধ্যে লড়াই শুরু করলেন জ্যাকুলিন ফার্নান্দেজ এবং ক্যাটরিনা কাইফ। বলিউডের দুই নায়িকার ‘ক্যাট ফাইট’-এর মাত্রা জোরদার হওয়ায় শেষ পর্যন্ত মাঠে নামতে হয় স্বয়ং সালমান খানকে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।
‘দা-বাং’ ট্যুরে ক্যাটরিনার পারিশ্রমিক ধার্য করা হয়েছে ১২ কোটি। কিন্তু, জ্যাকুলিন পাচ্ছেন ৭-৮ কোটির মত। অর্থাৎ, জ্যাকুলিন এবং সোনাক্ষী সিনহার তুলনায় পারিশ্রমিকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন ক্যাটরিনা। সেখান থেকেই শুরু গন্ডগোলের সূত্রপাত। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কান বিউটির সঙ্গে ক্যাটরিনার ঝগড়া এমন পর্যায়ে পৌঁছায় যে তাদের মাঝে আসতে হয় ‘ভাইজান’-কে। দু’জনকে যাতে একে অপরের মুখ না দেখতে হয়, তার জন্য দু’জনকে দুই হোটেলে থাকতে দেওয়া হয়।
সোনাক্ষী সিনহা এ বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি। তবে বলিউডের দুই নায়িকার লড়াই নিয়ে বেশ চিন্তায় রয়েছেন সালমান নিজে।
সম্প্রতি ১৫০ কোটির গণ্ডি পেরিয়েছে সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজের ‘রেস থ্রি’। অন্যদিকে শাহরুখ খানের ‘জিরো’ এবং ‘থাগস অফ হিন্দুস্তান’-এর শুটিংয়ে ব্যস্ত ক্যাটরিনা কাইফ।