রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বিতর্কে নয়, শান্তিতে থাকতে চান সোনাক্ষী

বিনোদন ডেস্ক ॥ কোনো বিতর্কে নয়, বরং মানসিক শান্তিতে থাকতে চান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যদিও বরাবরই তাকে আলোচনায় থাকতে দেখা যায়। কিন্তু সম্প্রতি অনেকটাই নিভৃতে রয়েছেন এ নায়িকা। নতুন কোনো খবরেও তাকে দেখা যাচ্ছে না।

কিছুদিন আগে স্বজনপ্রীতি নিয়ে যখন বলিউডে তুমুল সমালোচনা তখন পাল্টাপাল্টি মন্তব্য করেন দুইপক্ষ। বাইরে থেকে আসা বলিউড তারকা আর তারকাদের সন্তানদের মধ্যে চলে এই বিতর্ক। সেই সময় টুইটারে এক পোস্টকে কেন্দ্র করে সোনাক্ষীকেও নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর টুইটারের একাউন্ট বন্ধ করে দেন এবং আড়ালে চলে যান।

সোনাক্ষী বলেন, মানসিকভাবে শান্তিতে থাকতে চাই। তাই কাজ নিয়েও এখন তাড়াহুড়ো করছি না। আর আপাতত আলোচনার বাইরেই থাকতে চাই।

উল্লেখ্য, সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘দাবাং’ সিনেমার পর থেকে সোনাক্ষী সিনহাকে আর বলিউডের পর্দায় দেখা যায়নি। তবে খুব শিগগিরই সোনাক্ষী তার নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন। করোনার আগেই রিমা কাগতির ‘ফ্যালেন’ নামের ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে সম্মতি দিয়েছিলেন সোনাক্ষী। করোনার কারণে লকডাউন হওয়ায় শুটিং বন্ধ থাকে।

অবশেষে চলতি বছরের ডিসেম্বরে রাজস্থানে শুরু হবে এই ওয়েব সিরিজটির শুটিং। এমনটিই জানা যাচ্ছে বলিউড সূত্রে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com