শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়ের হিসাব আগামী ১০ দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ।
আজ বুধবার (১৪ আগস্ট) সচিবলয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন ।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে বিচার হবে ।
আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলি বর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে ।
মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে । জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে ।
তিনি আরো বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা ৩ দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল । কিন্তু তা করা সম্ভব হয়নি ।
পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি । এখন পুলিশ যোগ দিয়েছে, আশাকরি ৩১ আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে । বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে । রোজিনা ইসলাম ও মাহমুদর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে ।