শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিচারক বদলিতে সালমানের জামিনের শুনানিতে বিলম্বের সম্ভাবনা

বিনোদন ডেস্ক:: আরও কয়েকদিন জেলের অন্তরালেই কাটাতে হতে পারে সালমান খানকে। কারণ রাজস্থান হাইকোর্টের নির্দেশে বদলি করা হয়েছে সেশন জাজ রবীন্দ্র কুমার যোশী সহ ৮৭ জন ডিস্ট্রিক্ট জাজকে। ফলে ফের পিছিয়ে যেতে পারে তার জামিনের আবেদনের শুনানি।

সেশন জাজ রবীন্দ্র কুমার যোশীকে বদলি করার নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট। যোশীর ডিভিশন বেঞ্চেই আজ সালমানের জামিনের শুনানি হওয়ার কথা ছিল। তাই যোশীর বদলির জেরে সালমানের জামিনের আবেদনের শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত ৫ এপ্রিল সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে যোধপুর আদালত। ওই মামলায় বেকসুর খালাস পান সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, টাবু, নীলম ও দুশন্ত সিং। সূত্র : ইনাডু ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com