রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

বিএনপির লক্ষ্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গণতন্ত্রের ভাষা বোঝে না বিএনপি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের (বিএনপি) লক্ষ্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি শুধু ইফতার পার্টি খায় আর আওয়ামী লীগ শুধু খাওয়ায়।

শেখ হাসিনা বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু বিএনপি ভুলে গেছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে তারা কত আসন পেয়েছিল! তিনি আরও বলেন, দেশটা এগিয়ে যাচ্ছে এটা সহ্য করতে পারে না বিএনপি। দেশটাকে আবার পিছিয়ে দেওয়ার জন্য তারা লাফালাফি করছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই মানুষের কল্যাণে কাজ করতেন। মানুষের প্রতি অগাধ বিশ্বাসের পরও ১৯৭৫ সালে ১৫ আগস্ট বাঙালির হাতে প্রাণ দিতে হয় তাঁকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com