সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন ইউসুফ হোসেন

আইন-আদালত ডেস্ক:: বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

শনিবার কাউন্সিলের নবনির্বাচিত কমিটির প্রথম সভা তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সারা দেশের ৫০ হাজার আইনজীবীর সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার ভাইস চেয়ারম্যান হিসেবে গত কমিটিতে দায়িত্ব পালন করছিলেন আরেক জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

গত ১৪ মে সারাদেশে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ১৪ জনের মধ্যে ১২ জনই জয় পেয়েছেন সরকার সমর্থক সাদা প্যানেল থেকে। আর বিএনপি সমর্থিতরা পেয়েছেন অন্য দুটি পদ।

তিন বছর পরপর এ প্রতিষ্ঠানটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বার কাউন্সিলের বিধি অনুযায়ী এটি পরিচালিত হয় ১৫ সদস্যের কমিটি দিয়ে। পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেল। এই পদটি ব্যতীত নির্বাচিত ১৪ সদস্যের মধ্যে থেকে তাদের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে একজনকে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com