বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বান্দরবানের সেতু ও আরসিসি সড়ক উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৬৫ লাখ টাকা অর্থায়নে নির্মিত একটি সেতু ও আরসিসি সড়কের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কুহালং ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পগুলোর ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১ কোটি ৬৫ লাখ টাকা অর্থায়নে কুহালং ইউনিয়নের ক্রাউ আমতলী পাড়া সেতু এবং ডলুপাড়া আরসিসি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী বলেন, বর্তমান সরকার পার্বত্য এলাকার মানুষের সার্বিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রের অগ্রগতি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নজরদারিতে রয়েছে। পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ নির্বাহী প্রকৌশলী আবু বীন মো. ইয়াছির আরাফাত এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে আয়োজিত এক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com