শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বাড্ডায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাড্ডায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন প্রতিবেদক:: রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন।

পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার সময় ওই এলাকায় বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। তবে বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখেন।

চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার রাত পৌনে ৮টায় ফেসবুক পোস্টে এ কর্মসূচি ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com