শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
কবি মাকিদ হায়দার ও কথাসাহিত্যিক ওয়াসি আহমেদসহ ১০ জনকে এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমি সাহিত্য প্ররস্কার ২০১৯ প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
একাত্তরের সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম বীর উত্তম মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এই পুরস্কার পাচ্ছেন।
অন্যদের মধ্যে প্রবন্ধ/গবেষণায় স্বরোচিষ সরকার, অনুবাদে খায়রুল আলম সবুজ, নাটকে রতন সিদ্দিকী, শিশু সাহিত্যে রহীম শাহ, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, ফোকলোরে সাইমন জাকারিয়া এবং আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনীতে ফারুক মঈনউদ্দীন এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।