রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুরের ফুয়াদ কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত হলো সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিল (BMPC)-এর কেন্দ্রীয় কাউন্সিল ও উপদেষ্টা কাউন্সিল।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কাউন্সিলের পাঁচ বছর মেয়াদী এর কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মো: রহিমুল ফারুক বাবু, সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে শাহ আলম পাঠান, ভাইস চেয়ারম্যান হিসেবে সরোয়ার হোসেন সাগর, মহাসচিব হিসেবে মো: আল আমিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাইনুল হাসান মিলন সহ ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পূর্বে ৪১ সদস্য বিশিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দ্বারা কেন্দ্রীয় কাউন্সিলের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান ও সদস্যদের শপথ করান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-পল্লবী থানা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন।
অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা উপদেষ্টাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পল্লবী থানা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মোঃ আলমগীর, এবং রূপনগর থানার আহ্বায়ক মোঃ কাদের মন্ডল সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ হাসান এর সহধর্মিনী রিনা হাসান সহ সমগ্র বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মে প্রায় তিন শতাধিক সদস্যবৃন্দ।
কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার চেতনা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং মুক্তিযোদ্ধাদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।