শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বাংলাদেশের চিকিৎসা চেয়ে বহির্বিশ্বে ভালো ধারণা আছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে বহির্বিশ্বে ভালো ধারণা আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ।

বুধবার (৫ জুন) সকালে ঢাকা মেডিকেলে প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে ভালো ধারণা আছে । সেটি ধরে রাখতে হবে । এ জন্য নতুন শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার পাশাপাশি ভালো চিকিৎসক হওয়ার পরামর্শ দেন তিনি ।

এ সময় তিনি বলেন, বিএমডিসি ছাড়া কারো ভুল চিকিৎসা হয়েছে এ কথা বলার কারোর অধকিার নেই । ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যক্কারজনক ।

সামন্ত লাল বলেন, মারধরের যে কয়টি ঘটনা মন্ত্রী হওয়ার পরে শুনেছি, প্রত্যেকটি ঘটনাই স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে জানিয়েছি । তাদের গ্রেপ্তার করতে বলেছি । কারণ এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম করে মারধর করবে ।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ৮১তম ব্যাচের ৩৬০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে যোগ দেন ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com