রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বাংলাদেশকে বাসযোগ্য বিশ্বমানের দেশ গড়তে চান শেখ হাসিনা : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক, একুশের কন্ঠ : শনিবার (২৪ ফেব্রুয়ারি) জামালপুরের ইসলামপুরে প্রজাপতি গ্রামে আশ্রয়ন প্রকল্পে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে স্থায়ী প্রকল্প নেওয়া হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষ অনেকাংশে জলাবদ্ধতা ও নদী ভাঙন থেকে রক্ষা পাবে।’

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মকে নিয়ে ভাবেন। এজন্য তিনি দূরদর্শী পদক্ষেপ নেন। তিনি আগামীর বাসযোগ্য বিশ্বমানের সুবিধা সংবলিত বাংলাদেশ গড়তে চান। তিনি ডেল্টাপ্লান ২১০০ বাস্তবায়নেরও ঘোষণা দিয়েছেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে সারাদেশে নদীভাঙন ও জলাবদ্ধতার কোনো সমস্যাই থাকবে না।’

ফরিদুল হক খান বলেন, ‘বাংলার মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টানা চারবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তিনি বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের প্রয়োজন তার হাতকে শক্তিশালী করা। তার হাতকে শক্তিশালী করতে পারলে এই দেশ নিশ্চয়ই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হবে। এই দেশ সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ হবে।’

সাপধরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, সহসভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক আ. খালেক আকন্দ প্রমুখ ।

এর আগে মন্ত্রী ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকা পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com