মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন দিক থেকে প্রতিবাদ হওয়া দরকার ছিল: শ্রীনগরে অধ্যাপক ডাঃ মোদাচ্ছের আলী

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি::

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও সমাজকল্যান উপদেষ্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে সত্যিকার অর্থে তখন কোন প্রতিবাদ হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন দিক থেকে প্রতিবাদ হওয়া দরকার ছিল।

মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা মিলনায়তনে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি আরো বলেন, এখন ৭৭ বছর বয়সে এসে আপনাদের কাছে দোয়া চাই মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন আল্লাহর নাম ও বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধুর পরিবারের সাথে থাকতে পারি।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর পরিচালক (অতিরিক্ত সচিব) ডাঃ মোঃ ইউনুছ আলী প্রামানিক, স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর সিবিএইচসি অধ্যাপক ডাঃ আবুল হাশেম খান, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জতীয় সমন্বয়ক শাহানা পারভীন, ঢাকা মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ও বাসাইল ভোগ কমিউনিটি ক্লিনিকের জমিদাতা প্রফেসর ডাঃ মোঃ আঃ কদির খান, মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন ডাঃ সেখ ফজলে রাব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মমতাজ বেগম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com