রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুকে নিয়ে সিডনিতে নির্মিত হলো ‘বাবা’

বিনোদন প্রতিবেদক::

প্রতি বছরের ১৫ আগস্ট বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে একদল হায়েনার কাছে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ও বঙ্গবন্ধুর অনুসারীরা এইদিনটি পালন করে থাকেন ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে।

বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা, কর্মীদের রাজনৈতিক স্লোগান, মাইকে ভেসে আসা বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, দোয়া মাহফিল, কাঙালিভোজ, সংবাদ মাধ্যমে ঘটনার প্রচার- এই হলো আমার চেনাজানা জাতীয় শোক দিবস উদযাপন।

এর বাইরেও আরেকটি গল্প আছে যা মনকে নাড়া দেয়। সেটি হলো সেই ভয়াল রাতে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর দুই কন্যার ব্যক্তিগত বেদনার গল্প। এমন নিষ্ঠুরভাবে যাদের পরিবারের সবাইকে হত্যা করা হলো প্রকাশ্য জীবনের আড়ালে কেমন আছেন সেই সন্তানেরা?

সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তৈরি হয়েছে ‘বাবা’ নামের একটি গীতিচিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সপরিবারে নিহত হওয়া বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া সন্তানদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এটি অস্ট্রেলিয়ার সিডনিতে নির্মিত হয়েছে।

‘বাবা’ শিরোনামে গানটি লিখেছেন ও স্কটল্যান্ডের লোকগীতি অনুসারে সুর করেছেন সিডনিবাসী রেমন্ড সালোমন। গানের সঙ্গে এর ভিডিও পরিচালনা ও প্রযোজনাও করেছেন তিনি। গানটি গেয়েছেন সিডনির ইউটিএস বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নাফিসা শামা। এর সংগীত পরিচালনায় আছেন জেমস ইংলান্ড।

উপদেষ্টা হিসেবে এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন। গানভিডিওটি নির্মাণে নানাভাবে পরামর্শ ও সহায়তা করেছেন অবস্কিওর ব্যান্ডের সাঈদ হাসান টিপু।

ভিডিওতে এর আলোকসজ্জা ও পরিচালনা সহযোগী হিসেবে আছেন ফাহাদ আসমা, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় শিমুল শিকদার, ভিএফএক্স সম্পাদনায় কেন অ্যাবট, কালার গ্রেডিংয়ে মোশন গ্রাফিক্স এন্ড ভিস্যুয়াল এফেক্টস, মঞ্চসজ্জা ও শিল্প নির্দেশনায় রায়হান শাহেদ, গ্রাফিক্সে রয়েছেন ইদা স্টয়চেভা। গানের জন্য বঙ্গবন্ধুর বিভিন্ন ফুটেজ পুনরুদ্ধার করেছেন বালাজ ভাসকান, শব্দ ধারন করেছে ক্রাশ সিম্ফনি প্রোডাকশন।

গানের সঙ্গে স্ট্রিং বাজিয়েছেন ইয়ান কুপার, বাঁশিতে অ্যান্ড্রু ওহ ও পিয়ানোতে ছিলেন জেমস ইংলান্ড।

গানের ভিডিওতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন রহমতউল্লাহ। এছাড়াও শেখ হাসিনা চরিত্রে নাফিসা শামা প্রভা, শেখ রেহানা হয়েছেন ফিত্রিয়া পুর্বাওয়াতি, শেখ রাসেল হিসেবে দেখা যাবে শেখ দাইয়ানকে। বেগম মুজিব চরিত্রে আছেন শাহরিনা শারমিন। আরও কিছু চরিত্রে দেখা যাবে মনির স্বপন, আল নোমান শামিম, আমিনুল হক, এমদাদ হক প্রমুখকে।

গীতিচিত্রের রূপসজ্জায় আছেন ডেভিড বউলস, এসএফএক্স স্টুয়ার্ট রাঊজেল, ব্লাডহাউন্ড এফএক্স স্টুডিও,
মঞ্চ ও প্রপস সরবরাহ করেছে সিডনি প্রপ স্পেশালিস্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com