সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

ফারুকী হত্যা মামলার প্রতিবেদন দাখিল ১৪ আগস্ট

আইন-আদালত ডেস্ক:: বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ইসলামি অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৪ আগস্ট নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আজ রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর মাজহারুল হক নতুন করে এ দিন ধার্য করেন।

জানা যায়, ২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বরের নিজ বাড়িতে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। ওইদিন এশার নামাজের পর আনুমানিক ছয় থেকে সাতজন যুবক ফারুকীর বাসায় প্রবেশ করে এবং কিছু সময় পর তার স্ত্রী ও এক ছেলেসহ তিন স্বজনের হাত-পা বেঁধে পৃথক কক্ষে ফারুকীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ওই ঘটনায় তার ছেলে ফয়সাল ফারুকী বাদি হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ফারুকী চ্যানেল আইয়ের ধর্মীয় অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’, মাই টিভির লাইভ অনুষ্ঠান ‘সত্যের সন্ধানে’র উপস্থাপক ছিলেন। এ ছাড়া তিনি আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com