শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রেম করছেন মিমি চক্রবর্তী!

বিনোদন ডেস্কঃ ভোটের মাঠে এখন পুরোদমে ব্যস্ত মিমি চক্রবর্তী। এরমধ্যেও সামাজিক মাধ্যমে নিজের গ্ল্যামার ছবি নিয়মিতই প্রকাশ করছেন এই নায়িকা। পোস্টের ক্যাপশন থেকে গুঞ্জন উঠেছে প্রেম করছেন তিনি।

মিমি চক্রবর্তীর দুটি পোস্ট ঘিরে প্রেমের জল্পনা শুরু। একটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আই মিস ইউ’। অন্যটিতে লিখেছেন, ‘জাস্ট ইউ’। অভিনেত্রীর এমন প্রেম কার জন্য জেগেছে? সেই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে ভক্তদের মধ্যে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্কে নিয়ে কিছু প্রকাশ করেননি মিমি চক্রবর্তী। ক্যারিয়ারের শুরুর দিকে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তার প্রেমের কথা সবার জানা। তাদের বিচ্ছেদের পর এ বিষয়ে সবসময় চুপ থেকেছেন মিমি। কয়েক বছর আগে তুরস্কের এক লাইন প্রোডিউসার মিলি গুলহানের সঙ্গে মিমির সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। পরিচালক বিরসা দাশগুপ্তের ‘গ্যাংস্টার’ সিনেমার শুটিংয়ে গিয়ে ২০১৬ সালে পরিচয় হয় তাদের।

তুরস্কে নুসরাত জাহানের বিয়েতেও একসঙ্গে দেখা গিয়েছিল মিমি-মিলিকে। নায়িকা তার অ্যালবাম ‘আনজানা’র শ্যুটিং করেন তুরস্কে। যদিও তা নিয়ে প্রকাশ্যে কোনওদিন কথা বলেননি নায়িকা। এত জল্পনার মধ্যে সময়টা বেশ উপভোগ করছেন মিমি চক্রবর্তী। নিজেকে সবসময় সিঙ্গেল দাবি করছেন। আবার ছবি পোস্ট করে ভক্তদের রহস্যের মধ্যেও রাখছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com