শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

প্রাথমিকে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক::

প্রাথমিক সমাপনীর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে সরকার। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৫০০ সাধারণ বৃত্তি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন রোববার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার শিক্ষার্থী ও সাধারণ কোটায় ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী অষ্টম শ্রেণী পর্যন্ত বৃত্তি পাবে।

মন্ত্রী জানান, উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলায় কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করা হয়। এবার মোট সাত হাজার ৯৮৮টি ইউনিয়ন/ পৌরসভার ওয়ার্ডে প্রতিটিতে ছয়টি (তিনজন ছাত্র ও তিনজন ছাত্রী) হিসাবে ৪৭ হাজার ৯২৮টি এবং অবশিষ্ট ১ হাজার ৫৭২টি বৃত্তি হতে প্রতিটি উপজেলা হতে আরো তিনটি (একজন ছাত্র, একজন ছাত্রী ও একজন মেধার ভিত্তিতে) করে ৫১০টি উপজেলায় ১ হাজার ৫৩০টি সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, দেশে কোচিংগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com