শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব হচ্ছেন শফিকুল আলম

ড. মুহাম্মদ ইউনূস (বামে), বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম (ডানে)। ছবি: সংগৃহীত

অনলাইন প্রতিবেদক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে তার প্রেস সচিব হওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমি তার ও জাতির সেবা করার জন্য সম্মানিত বোধ করছি। এখনও নিয়োগপত্র হাতে পাইনি। তবে আশা করছি, দু’একদিনের মধ্যে পেয়ে যাব।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রোববার ড. মুহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দিয়েছেন। এক বা দুই দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন হতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে শফিকুল আলম বিশ বছর ধরে এএফপিতেই কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com