রবিবার, ২১ Jun ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
চব্বিশ বছরের বেশি সময় পর পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকার সময় তাঁর ট্রেনবহরে গুলিবর্ষণ ও হামলা মামলার ৯ জনের মৃত্যুদণ্ড ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুরে পাবনার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক রুস্তুম আলী এ রায় ঘোষণা করেন।
গত সামবার দুপুরে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শোনার পর বিচারক আজ রায় ঘোষণার দিন ধার্য করেন। এ মামলার আসামিরা হচ্ছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশগ্রহনের জন্য ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনবহরকে লক্ষ্য করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অতর্কিত গুলি, বোমাবর্ষণ ও হামলা চালায়। ওই সময় পুলিশ স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে গেলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে তৎকালীন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনসহ পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা করে। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।
দীর্ঘ তদন্তে শেষে এ মামলায় ৫২ জনকে আসামি করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হয়। ২৪ বছর ৯ মাস ৯ দিন পর আজ বুধবার এ মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলার আসামির মধ্যে ৫জন মারা যায়। গত রোববার দুপুরে এ মামলার ৩০ জন আসামিকে আদালতে হাজির করা হয়। বিচারক রুস্তম আলী তাঁদের জামিন বাতিল করে কারাগারে পাঠান। বাকি আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।