শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

প্রথমবারের মতো কানের লাল গালিচায় মাহিরা

বিনোদন ডেস্ক:: আসন্ন ৭১তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো লাল গালিচায় হাঁটবেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান। তার সঙ্গে উৎসবে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোনকে।

এবার ‘লরিয়াল প্যারিসে’র শুভেচ্ছাদূত হিসেবে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন মাহিরা। বলিউডে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মাহিরা। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ সিনেমায় অভিনয়ও তাকে অনেকখানি এগিয়ে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কান উৎসবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন মাহিরা। ইনস্টাগ্রামে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের একটি ছবি শেয়ার করে তাতে ক্যাপশনে লিখেছেন, ‘চলো আমরাও করি। কান উৎসব ২০১৮। ১৯৭৭ সালে কান চলচ্চিত্র উৎসবে ছবিটি তুলেছিলেন আর্নল্ড শোয়ার্জনেগার।’

এ বছরের কান চলচ্চিত্র উৎসব চলবে ৮ থেকে ১৯ মে পযর্ন্ত। মাহিরার মতো বলিউডের আরেক অভিনেত্রী কঙ্কনা রানাউতও প্রথমবারের মতো এবার কানের লাল গালিচায় হাঁটবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com