শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

প্রজাপতির গাউন জড়িয়ে লালগালিচায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক:: কান ফিল্ম ফেস্টিভাল বরাবরের মতো এবারও গ্ল্যামারের ছটায় মাত হয়ে রয়েছে। দেশ বিদেশের একাধিক তারকা এবারে কানের রেডকার্পেট জমিয়ে দিতে প্রস্তুতি নিয়েছেন। গ্ল্যামারের ছটায় মাতোয়ারা এই ফেস্টিভাল। কানে পৌঁছে প্রথম থেকেই খবরের শিরোনামে কঙ্গনা ও দীপিকা। তবে নিমিষেই তাদের ছাপিয়ে গেলেন ঐশ্বরিয়া রাই।

‘গার্লস অব দ্য সান’ এর প্রিমিয়ার উপলক্ষ্যে শনিবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া। সাবেক এই বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইকে বলা হয় বিশ্বের সেরা সুন্দরী নারীদের একজন।

তার পাশে বিশ্বে আর সব তারকার দ্যুতি যেন নিমেষেই ম্লান হয়ে গিয়েছিল। শুধু ভক্ত নয়, ৪৪ বছর বয়সী এ তারকার সৌন্দর্য মুগ্ধ করেছে ফ্যাশনপ্রেমীদেরও। প্রজাপতির নকশা সম্বলিত গাউন গায়ে জড়ানো ঐশ্বরিয়াকে দেখে মনে হচ্ছিল যেন প্রজাপতি-ই উড়তে উড়তে হুট করে নেমে এসেছে কানের লাল গালিচায়!

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com