রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: পুলিশ পরিদর্শক থেকে ৪৫ জনকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিদর্শক পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হলো। এএসপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ২২ জন পরিদর্শক (নিরস্ত্র), চারজন পরিদর্শক (শহর ও যানবাহন) ও ১৯ পরিদর্শক (সশস্ত্র) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।