রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় ভ্লাদিমির পুতিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট।

এর আগে, টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

২০৩০ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন পুতিন। নতুন এই মেয়াদ শেষ হলে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট থাকার নজির গড়বেন তিনি। টপকে যাবেন জোসেফ স্ট্যালিনকে। ২৯ বছর ক্ষমতায় ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com