শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : আতঙ্কে অনেক শীর্ষ কর্মকর্তা । প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) গিয়ে গ্রেফতারকৃত ও সন্দেহভাজনদের চিহ্নিত করতে নমুনা সংগ্রহ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ।
গতকাল সোমবার সিআইডির একটি প্রতিনিধিদল পিএসসিতে গিয়ে ফিঙ্গার প্রিন্ট, পায়ের ছাপসহ বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করেন । প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেফতার ১৭ জনের সবাই তাদের দায় স্বীকার । এর মধ্যে পিএসসির ছয় জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন । এছাড়া মামলায় এজাহারভুক্ত ১৪ জনসহ সন্দেহভাজন অন্তত ৭৪ জন আসামিকে গ্রেফতার করতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চলছে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সংবাদ সম্মেলনে বলেন, প্রশ্নপত্র ফাঁসের সুবিধা নিয়ে পাশ করা এবং চাকরি পাওয়া ক্যাডারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে । প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর সুবিধাভোগী অনেক কর্মকর্তা আতঙ্কে রয়েছেন । প্রশ্নপত্র ফাঁস আগে থেকেই হয়ে আসছে। তবে ২০০২ সালে ২৪তম ব্যাচ থেকে ব্যাপক হারে শুরু হয় প্রশ্ন ফাঁস । সে সময় একটা বিশেষ জায়গা থেকে তালিকা আসত। তালিকায় থাকা সবাই পাশ করত । এছাড়া আবেদ আলী চক্র, পিএসসির সাবেক মেম্বার মাহফুজুর রহমানের চক্র ব্যাপক হারে প্রশ্ন ফাঁস করে দেশব্যাপী অর্থের বিনিময়ে বিক্রি করত । ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস কর্মকর্তা হয়ে অনেকে সরকারের সব জায়গায় পদায়ন রয়েছে তাদের । একাধিক সংস্থা পর্যালোচনা করে দেখেছেন যে, ২০ ভাগের বেশি প্রশ্ন ফাঁসের সুবিধাভোগী ঢুকে পড়েছে ।
পর্যালোচনায় দেখা গেছে, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা এ কর্মকর্তারাই বেশি জড়িত । তাদের চিহ্নিত করা হচ্ছে। দুর্নীতি ছাড়া অন্যকিছু তারা বোঝেন না । সিআইডির পাশাপাশি একাধিক সংস্থা অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে এ ধরনের তথ্য বেরিয়ে এসেছে ।
অপরাধ বিশেষজ্ঞরা বলেন, ফাঁস হওয়া প্রশ্নে যারা বিসিএস ক্যাডারসহ বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে । একই সঙ্গে এসব দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত ।
সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, প্রশ্ন ফাঁসে যারাই জড়িত থাকুক, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সিআইডির প্রধান ।